বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় বরণ সংবর্ধনা
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অহনা জিন্নাত বদলী জনিত বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা যোগদান উপলক্ষে বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক বিদায় বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত এর সভাপতিত্বে বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার আইসিটি অফিসার খাইরুল বাশারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, খয়ের উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি প্রমুখ।
বিদায়ী নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার পরিচয় করিয়ে দেন এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ইতিপূর্বে তিনি নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরণ ও বদলীজনিত বিদায়ী কর্মকর্তাকে সংবর্ধনা জানানো হয়।
এমএসএম / এমএসএম
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়