ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে চর বিষয়ক মন্ত্রণালয় গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ১:৫৯

কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে চর বিষয়ক মন্ত্রণালয় গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  নুসরাত সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক বি,এম কুদরাত ই খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মতামত ব্যক্ত করেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান,কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল,  বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান।
এ সময় বক্তারা চরের মানুষের জীবন যাত্রা,যোগাযোগ, উন্নয়ন, নদীভাঙ্গন, কৃষি,শিক্ষা, চিকিৎসা নিয়ে  আলোচনা করেন। প্রধান অতিথি জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা বলেন,আমরা চরের উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের জন্য প্রস্তাবনা পাঠাবো।
কুড়িগ্রাম জলার ৪২০ টির অধিক চরে ৬ লাখের অধিক লোক বাস করে। জেলার উন্নয়নে নদীভাঙ্গন ও চর একটি বড় বাধা। সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের আদলে যদি চর বিষয়ক মন্ত্রণালয় গঠনে সরকার অনুমতি বা অনুমোদন দেয় সেক্ষেত্রে শুধু কুড়িগ্রাম নয় সারাদেশের চরবাসীর জীবন যাত্রার মানে উন্নযন ঘটবে বলে বক্তারা প্রত্যাশা করেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা