আওয়ামী লীগের কোন নেতা কর্মী বিএনপিতে যোগদান করা যাবে না, সংবাদ সম্মেলন.মির্জা ফয়সাল
আওয়ামী লীগের চিহ্নিত নেতা ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের খানকা শরীফ এলাকার কতিপয় নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন। যোগদানকে কেন্দ্র করে বিএনপির আঞ্চলিক কমিটির নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এসব ঘটনায় সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি।
রোববার (২২ ডিসেম্বর) বিকালে শহরের কালিবাড়িস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় জেলা বিএনপির পক্ষ থেকে লিখিত বক্তব্য দেন- সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন।বক্তব্যে তিনি বলেন, পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বর্ধিত সভা চলাকালে জনৈক আব্দুল কুদ্দুস হঠাৎ মঞ্চে উঠেন পড়েন। তখন তাকে বক্তব্য দিতে দেওয়া হয়। বক্তব্যে তিনি বিএনপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। এ ব্যাপারে বিএনপির জেলা ও পৌর কমিটির কোনো সিদ্ধান্ত ছিল না। এ ঘটনাটা আওয়ামী সন্ত্রাসীদের বিএনপিতে যোগদানের ঘটনা নয়।
এসময় জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক তারিক আদনান মাহাবুব হসেন তুহিন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’