ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে ব্রেইন স্টোকে পঙ্গু হয়ে যাওয়া টগবগে যুবক আরিফ এর চিকিৎসা ও পরিবার বাঁচাতে সাহায্যের আবেদন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ৪:৫৫

সন্দ্বীপ পৌরসভা ৪ নং ওয়ার্ডের জাফর সওদাগরের বাড়ির মোঃ আরিফ।পেশায় সে বশিরিয়া গেইটে  সিএনজি মেকানিক্স হিসাবে কাজ করতো। তার পিতা মৃত আবুল বশর সওদাগর মাতা রেজিয়া বেগম।গত ১ বছর আগেও যে ছিলো এলাকার এক  টগবগে যুবক। ভালো ছেলে হিসাবেও ছিলো সবার কাছে সুখ্যাতি, ছিলো সবার কাছে প্রিয়। গত ১ বছর আগে ছোট ফুটফুটে ২ ছেলে মেয়েকে আদর করে মুখে হাসি নিয়ে ঘুমাতে গেলো। ঘুমন্ত অবস্থায় ব্রেইন স্টোক করে প্যারালাইজড বা  পঙ্গু হয়ে ঘুম ভাঙলো আরিফের।ছেলে মেয়েদের সাথে দুষ্টামি করে ঘুমানো আরিফ ঘুম থেকে উঠে হাটতে পারছেনা, কথা বলতে পারছেনা।পরিবারে নেমে এলো মহা দূর্যোগ পরিবারের লোকজন ও বাড়ির সবাই আরিফের এই করুন অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পড়লো। যে যার সামর্থ অনুযায়ী আর্থিক  সহযোগিতা দিয়ে প্রথমে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলো, পরে ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসা করতে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলো। সেখানে ভালো হচ্ছেনা দেখে চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি এন্ড নিউরো রিহেবিলিটেশন সেন্টার এরপর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কার্ডিওলজি বিশেষঞ্জ ডাঃ খোরশেদ আলমের কাছে তাও ঠিক নেই, অগত্যা সিএসসিআর প্রফেসর ডাঃ হাসানুজ্জামান এর চিকিৎসা গ্রহন করতে করতে  নিজের সব টাকা ও    আত্মীয় স্বজনের সাহায্য ফুরিয়ে গেলো।গত ৬ মাস ধরে  বন্ধ হয়ে গেলো চিকিৎসা কার্যক্রম। সাথে সাথে অনিশ্চিত হয়ে গেলো ৩ বছরের ১ ছেলে, ৫ বছরের ১ মেয়ে স্ত্রী ও  ৭০ বছরের বৃদ্ধা মার ক্ষুধা নিবারনের ব্যবস্থাও।বর্তমানে স্ত্রীর বয়স ২৭ বছর । এই করুন পরিস্থিতিতে তার সংসার ধরে রাখা,৫ জনের রুটি রুজি সব নির্ভর করছে তার সুস্হ হওয়ার উপর। ডাক্তার বলছেন সব মিলিয়ে ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ করে ধারাবাহিক ২/৩ মাস ভালো চিকিৎসা করাতে পারলে সে নিশ্চিত সুস্থ স্বাভাবিক হয়ে নিজের কর্মস্থলে ফিরতে পারবে।এমতাবস্থায় তার মা, বোন, বাড়ির ছেলে মোঃ নয়ন তার স্বজনরা আরিফের সুস্হ জীবন ফেরাতে দেশ বিদেশের ধনার্ঢ্য বিত্তবান ব্যাক্তি,রাজনৈতিক ব্যাক্তিত্ব,সকল প্রবাসী ভাই বন্ধু, আত্মীয় স্বজনের কাছে সামর্থ অনুয়ায়ী মানবিক সাহায্য কামনা করছেন। 

কেউ সাহায্য পাঠাতে চাইলে তার মা রেজিয়া বেগমের 01885762859 নগদ নাম্বার ও তার চাচাতো ভাই মোঃ নয়ন এর বিকাশ নং 01619684753 তে সাহায্য পাঠানোর অনুরোধ করেছেন তার প্রিয় জনেরা।ইচ্ছে করলে এই প্রতিবেদকের 01814177398 নাম্বারে যোগাযোগ করেও সহযোগিতা পাঠাতে পারেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ