ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সন্দ্বীপে তরুণ একতা সংঘ কতৃক আয়োজিত উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ১২:৫৫

সন্দ্বীপে তরুণ একতা সংঘ কতৃক আয়োজিত উন্মুক্ত ফুটবল  টুর্নামেন্ট -২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও হাজারো দর্শকের উপস্থিতিতে।টুর্নামেন্টে  সর্বমোট ২৮ টি দল অংশ অংশগ্রহন করলেও ফাইনাল খেলায় মোকাবেলা করেছে  দুই শক্তিশালী দল পৌরসভা একাদশ বনাম পূর্ব সন্দীপ স্পোটিং ক্লাব। তার মধ্যে ১-০ গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অর্জন করে নিলো পূর্ব সন্দীপ স্পোটিং ক্লাব।

২৩ ডিসেম্বর বিকালে সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাউরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ সাহাব উদ্দীন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, গাজী মোঃ হানিফ বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন যথাক্রমে পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান সামীম, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো:মাঈন উদ্দীন,পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আকতার হোসেন, সাবেক কমিশনার মোঃ নাজিম উদ্দিন সহ  অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।উদ্বোধনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা মোঃ মনির।

সভায় বক্তারা বলেন খেলা ধুলা শারিরীক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি যুবক ও তরুনদের মানষিক বিকাশ ঘটায় এবং মাদকের সর্বনাশা কবল থেকে তাদের মুক্ত রাখে। অনৈতিক কর্মকান্ডে থেকে বিরত থেকে তারা সৃজনশীল কাজে আত্ম নিয়োগ করে। তাই এই জাতীয় খেলা ধুলার আয়োজন সমাজে ব্যাপক পজেটিভ প্রভাব রাখে। তাই আয়োজনকারী প্রতিষ্ঠান তরুন একতা সংঘের সাথে সম্পৃক্ত সবাইকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

T.A.S / T.A.S

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন