ট্রাক ছিনতাইকালে জনতার হাতে এক ছিনতাইকারি আটক
অভয়নগরে ট্রাক নিয়ে পালাবার সময় জনতার হাতে আটক হয়েছেন আব্দুল জব্বার (৫০) নামে এক ব্যক্তি। সোমবার সকালে নওয়াপাড়া হাইওয়ে থানা সংলগ্ন বেঙ্গল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ট্রাকসহ ছিনতাকারীকে অভয়নগর থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। আটক আব্দুল জব্বার উপজেলার মহাকাল গ্রামের ভাঙাগেট এলাকার মৃত মোবারক মোড়লের ছেলে।
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোপালনগর ফকিরাবাদ গ্রামের মান্নান হোসেনের ছেলে ট্রাক চালক দিলু হোসেন বলেন, একই উপজেলার কাঠেরপুল গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে আব্দুল করিমের সিরাজগঞ্জ ট-১১-০২১৮ নম্বর ট্রাকের চালক হিসেবে কর্মরত আছি। গত শনিবার (২১ ডিসেম্বর) কুষ্টিয়া থেকে ট্রাকে পাট লোড করা হয়। পরের দিন অভয়নগরের ভাঙাগেট এলাকায় সিডল জুট মিলে পাট আনলোড করা হয়।
তিনি আরো বলেন, সোমবার সকাল ৯ টার দিকে নওয়াপাড়া পৌর ট্রাক টার্মিনালের সামনে খালি ট্রাক রেখে চায়ের দোকানে বসি। হঠাৎ দেখি দাঁড়িয়ে থাকা ট্রাক খুলনার দিকে যেতে শুরু করেছে। এ সময় স্থানীয় এক মোটরসাইকেল চালকের সহযোগিতায় ৩ কিলোমিটার ধাওয়া করে নওয়াপাড়া হাইওয়ে থানার সংলগ্ন বেঙ্গল রেলগেটে পৌঁছায়। এলাকাবাসীর সহযোগিতায় সেখানে ট্রাকসহ ছিনতাইকারীকে আটক করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন করা হলে অভয়নগর থানা পুলিশ এসে ট্রাকসহ ছিনতাইকারীকে থানা হেফাজতে নিয়ে যায়। ট্রাক চুরির বিষয়ে আব্দুল জব্বারের বিরুদ্ধে অভয়নগর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, ট্রাক চুরির ঘটনায় আটক ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
T.A.S / T.A.S
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত