ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতার অভিযোগ, মামলা নিতে পুলিশের গড়িমসি


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ৪:২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার ও খুনি বলা যুবলীগ নেতা কাজল গাজী বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আরিফ বিল্লাহ আলিফ। অভিযোগের ৪ দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ।

আরিফ বিল্লাহ আরিফ জানান, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগ নেতা কাজল গাজী আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সাধারণ মানুষকে বিভিন্ন সময় অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। কাজল গাজীর বিরুদ্ধে গণধর্ষণ, ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় ছাত্র হত্যা চেষ্টা চালায় এ ঘটনায় একটি মামলা হয় তার বিরুদ্ধে, ভূমিদস্যুতাসহ বিভিন্ন মামলা রয়েছে। গত ১৬ ই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজল গাজীর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে যুবলীগ নেতা কাজল গাজী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার ও শেখ মুজিবুর রহমানের খুনি বলতে শোনা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে গত ২০ ডিসেম্বর কাজলের বাড়িতে হামলা ভাংচুর চালায়। পরে গত ২১ ডিসেম্বর আরিফ বিল্লাহ ছাত্রদলের পক্ষ থেকে কাজল গাজীকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। কিন্তু অভিযোগের ৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলা নেয়নি। পুলিশকে বারবার মামলা নেওয়ার কথা বলা হলেও পুলিশ মামলা নিতে গড়িমসি শুরু করেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অপমান মেনে নেওয়া হবে না। পুলিশ মামলা না নিলে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা-সিলেট অবরোধসহ বৃহৎ কর্মসূচী দেওয়া হবে। 

জিয়াউর রহমানের কটুক্তির বিষয়ে ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া জিয়াউর রহমানকে কটুক্তির ব্যাপারটি তিনি দেখেননি বলে জানান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, অভিযোগটি কার কাছে রয়েছে সেটি খুজে দেখবো।

T.A.S / T.A.S

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার