রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৪ শতাধিক ঘর, দুই শিশুর মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে প্রায় চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ তানহারুলও একইরকম তথ্য জানিয়েছেন। স্থানীয়রা ধারণা করছেন, বিদ্যুতের শর্টসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে।
এমএসএম / এমএসএম
রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে চান রাশিদা বেগম
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি
বরিশাল কীর্তনখোলা নদীতে ভেঙে পরেছে উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন
বাঘায় স্কুল সময়ে তালাবদ্ধ সোনাদহ উচ্চ বিদ্যালয়, তদন্তের নির্দেশ ইউএনও'র
বরিশাল আগৈলঝাড়ায় উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করেছে এসআরবি
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ
পাঁচবিবিতে র্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই
যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক
কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’