ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে জমিতে প্রবেশের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১২-২০২৪ দুপুর ৪:২৮
কুড়িগ্রামে আদালত থেকে জমির মালিকানা পেলেও সেই জমি প্রবেশের রাস্তা বন্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভুক্তিভোগী পরিবার। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিকদের পক্ষে আহাম্মদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মালিকদের মধ্যে জাহাঙ্গীর আলম, আলতাফ হোসেন, আব্দুর রশিদসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
আহাম্মদ হোসেন বলেন, কুড়িগ্রাম পৌরসভার অন্তর্গত হিঙ্গনরায় মৌজার জিয়া বাজার সংলগ্ন এলাকায় তাদের পৈত্রিক সম্পত্তির ৮ শতাংশ জমি যার জে এল নং ৪১, সিএস খতিয়ান নং ৯৪, এসএ খতিয়ান নং ১২৫, সিএস ও এসএ দাগ নং ১৩৮৯/১৭৭৫ এবং আর এস খতিয়ান নং ০১, ১/১ ও দাগ নং ২৬২৪। উক্ত জমি দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম পৌরসভা দোকানঘর করে কিছু ব্যক্তিকে ভাড়া দেওয়ার মাধ্যমে দখলে রেখেছিল। এই জমি উদ্ধারে আমাদের পরিবার আদালতে মামলা দায়ের করে যা- অন্য মামলা নং ৫৪/২০১০ করে শুনানি শেষে ২৩ আগস্ট’২০১২ রায় পান। পরে বিবাদীদের করা ২৭ আগস্ট’২০১২ তারিখের আপিল মামলা নং ১১৩/২০১৮ এর রায়ও আমাদের পক্ষে পাই। এই রায় অনুসারে ডিং মামলা নং ০৩/২০২১ মোতাবেক কুড়িগ্রাম সদর উপজেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ও বিজ্ঞ যুগ্ম জেলা দায়রা জজ ১ম আদালতে আইনানুগভাবে সিভিল কোর্ট কমিশনারের মাধ্যমে ১৩ নভেম্বর’২৪ আমাদের জমি চিহ্নিত করেন এবং অবৈধ দোকানঘর উচ্ছেদ করে প্রকৃত মালিক হিসেবে আমার পরিবারকে জমি বুঝিয়ে দেন। এরপরও বিবাদী বাবলা ঘোষ, আব্দুস সালাম, সাহের আলী, আবেদ আলী ও আল আমিনসহ কয়েকজন জোরপূর্বক উক্ত জমির প্রবেশের রাস্তায় টিনের বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দেন। 
তিনি আরও বলেন, ভাড়াটে লোকজনদের দিয়ে গত ২৮ নভেম্বর’২৪ তারিখে মানববন্ধন করে সাংবাদিকদের মিথ্যা তথ্য উপস্থাপন করে খবর প্রকাশ করে। উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে এ মামলা চালিয়ে আমাদের অনেক অর্থ ব্যয় হয়েছে ফলে আমরা এখন নিঃস্ব প্রায়। তাই আমাদের পৈত্রিক জমি ভোগদখলে বাধাদানকারী ব্যক্তিদের কবল থেকে রক্ষা করা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য করার জন্য  সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানাই। 

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি