নেত্রকোনায় দুঃস্থদের মাঝে ১ হাজার কম্বল দিলেন যুবদল নেতা
বিজয়ের মাসে নেত্রকোনায় এক হাজার দুঃস্থকে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছেন যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।আজ বুধবার বেলা ১১টায় চকাপাড়া কোর্ট স্টেশন প্রাঙ্গণে জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। তিনি ১ হাজার কম্বল দুঃস্থদের মাঝে বিতরণ করেন।
এসময় জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল এর সঞ্চালণায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন খান চন্দন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আব্দুল আল মামুন খান রনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় মানুষের পাশে দাঁড়ানোই জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীর কাজ। এই নির্দেশনা বাস্তবায়নে শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে কাজ করছে জেলা যুবদলসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied