খালিয়াজুরীতে দুই ডাকাত পুলিশের হাতে আটক
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় এক প্রাথমিক শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় ডাকাত দল নগদ ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়েছে বলে দাবি ওই শিক্ষকের। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দেড়টায় মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের ঢেউকাপাড়া এলাকায় আজহার মাহমুদের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
আজহার মাহমুদ উপজেলার বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এলাকার কয়েকজন বাসিন্দা, ভুক্তভোগী পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতের খাবার শেষে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি আজারের হাফ বিল্ডিং ঘরটির সামনে এসে মওতা( মরা ব্যক্তি) কে গোসল করানোর জন্য তার ( আজহার) আব্বাকে ডাক দেয় ও দরজা খুলতে বলে। এ সময় আজহার বাড়িতে ছিলেন না। তাঁর বাবা গোলাম আহমদ আকন্দ ওই ব্যক্তিদের নাম পরিচয় জানতে চাইলে তাঁরা জানান গ্রামের একজন মারা গেছেন। মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য গোলাম আহমদের সহায়তা প্রয়োজন। এ সময় গোলাম আহমদ আকন্দ দরজা খুললে ওই ব্যক্তিদের মধ্যে ৫/৭ জন ঘরে ঢুকে তাঁকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে ফেলে এবং আলমারির চাবি দিতে না চাইলে তার বাবাকে মারধর করে, একই সঙ্গে তাঁর ছেলে আজহারের স্ত্রী-সন্তানদের জিম্মি করে রাখা হয়। আজহারের দাবি, ৫/৭ জন লোক আলমিরার চাবি নিয়ে ড্রয়ার থেকে নগদ ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও একটি ল্যাপটপ নিয়ে যায়। মালামাল নিয়ে যাওয়ার সময় তিন ব্যক্তিকে তার বাবা চিনতে পারে বলে আজহার মাহমুদ ,দৈনিক সকালের সময়কে জানান, ওই দুর্বৃত্তদের মধ্য থেকে তাঁর বাবা তিনজনকে চিনতে পেরেছেন। খবর পেয়ে আজ বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আজহারের বাবার তথ্য অনুযায়ী দুজনকে পুলিশ আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন- একই গ্রামের নয়াপাড়া এলাকার সবুজ মিয়া (৪৫) ও আবদুল শেখ (৩৫)। তবে পুলিশের দাবি ঘটনাটি ডাকাতি নয়; এটি দস্যুতা।
এ বিষয়ে জানতে চাওয়া হলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মকবুল হোসেন বলেন, আজহারের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার( আজহারের) বাবার বর্ণনার ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং একই সাথে মামলার প্রস্তুতিও চলছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied