কেন্দ্রীয় কৃষকদল নেতা মামুনুর রশিদের স্ত্রীর মৃত্যু, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের শোক
কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপ-কমিটির যুগ্ন আহবায়ক ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন সাহারপাড় গ্রামের কৃতি সন্তান কেএম মামুনুর অর রশিদের সহধর্মিণী মোছা: নাছিমা বেগম বোধবার ভোর ৪ টায় ঢাকার বারডেম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মরহুমার নামাজে জানাযা আজ বাদ আছর সাহারপাড় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে কেন্দ্রীয় কৃষকদল নেতা কেএম মামুনুর অর রশিদের স্ত্রী নাছিমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (বুধবার) সকালে দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাড: মোঃ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত ওই শোকবার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নাছিমা বেগম এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে তিনি এলাকার সকলের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। বিএনপি মহাসচিব শোকবার্তাই মরহুমার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল পৃথক শোকবার্তায় জাতীয়তাবাদী কৃষকদল- কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুনুর অর রশিদের সহধর্মিণী নাছিমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃদ্বয় শোকবার্তায় মরহুমা নাছিমা বেগম-কে, একজন পরহেজগার নারী হিসেবে উল্লেখ করে তার হুহের মাগফিরাত কামনা করেন এবং শোকবিহব্বল পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied