অভয়নগরে সা’দপন্থিদের নিষিদ্ধের দাবীতে তাবলীগ জামাতের মানববন্ধন
খুনি, সন্ত্রাসী সাদপন্থীদের আক্রমণে টঙ্গি ময়দানে নিরীহ ঘুমন্ত মুসাল্লিদের হত্যার সুষ্ঠ তদন্ত, খুনিদের সর্বোচ্চ শাস্তি প্রদান, সাদপন্থীদের সকল কার্যক্রম বন্ধ ও নিষিদ্ধের দাবীতে যশোরের অভয়নগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার নওয়াপাড়া হাইস্কুল গেট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটির ব্যপ্তি নওয়াপাড়া ইনস্টিটিউট গেট পেরিয়ে নুরবাগ মোড় অপরদিকে এলবি টাওয়ার পর্যন্ত ছাড়িয়ে যায়।
এ সময় বক্তারা বলেন, ঘুমন্ত অবস্থায় তাবলীগ নামধারী বিপথগামী পথভ্রষ্ট উগ্র সন্ত্রাসী সাদপন্থীরা হামলা চালিয়ে ঘুমন্ত মুসাল্লিদের হত্যা করে। বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য পতিত স্বৈরাচারের যে ষড়যন্ত্র তারই অংশ হিসেবে তাবলীগ জামাতের উপর হামলা ও তাবলীগের দাওয়াত নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ভারতের এজেন্ডা বাস্তবায়নে সাদপন্থীরা দীর্ঘদিন যাবত তাবলীগের দাওয়াতের কাজকে বিতর্কিত করার জন্য নানা ষড়যন্ত্র চালাচ্ছে। হামলাকরীদের দ্রæত গ্রেফতার করে শাস্তি ও সাদপন্থিদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহŸান জানান। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকার আহŸান জানানো হয়।
বক্তারা আরো বলেন, ভবিষ্যতে এরা দেশের সার্বভৌমত্বে জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাদের ষড়যন্ত্রের পূর্বের ইতিহাস তুলে ধরে তাওহীদী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের অপচেষ্টা রুখে দিতে হবে।
অভয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পীরবাড়ি শাহী জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম হোসাইনী, নওয়াপাড়া তাবলীগ জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা আকরাম হোসেন, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, ইহইয়াউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ইসমাইল হুসাইন রহমানী, মুফতি সরোয়ার হোসাইন, মাওলানা আব্দুর রব, মুফতি ইউসুফ বিন তুফায়েল সহ বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও সাধারণ মুসল্লীরা।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা