প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উদ্যাপন
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রজতজয়ন্তী উদ্যাপিত হয়েছে। ২০০০ সালে ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় কলেজটি। ২০২৫ সালে এই প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্ণ হওয়ায় নানা আয়োজনে রজতজয়ন্তী উদ্যাপন করা হয়।
কলেজের রজতজয়ন্তী উপলক্ষে (২৫ ডিসেম্বর ) বুধবার সকাল ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে র্যালি, আলোচনা সভা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
কলেজের অধ্যক্ষ ও উদযাপন পরিষদের সদস্য সচিব কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন এর সভাপতিত্বে ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শেখ ফরিদ ও আইটি শিক্ষক ওমর ফারুক যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী৷
এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রজতজয়ন্তী পুর্নমিলনী উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক মো.সাহেদ আহসান।
এই সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহি উদ্দিন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি অর্থ উপদেষ্টা প্রফেসর শামসুদ্দোহা, চট্টগ্রাম বন্দরে সাবেক ইঞ্জিনিয়ার খাইরুল মোস্তফা, নিখাদ গ্রুপ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূইয়া, ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ প্রাক্তন চেয়ারম্যান মুসা মিয়াসহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার