ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৫-১২-২০২৪ রাত ৮:২২

বগুড়া কারাগারে বন্দী বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার দুপুরে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠান। সেখানে তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। বিকেলে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে পাঠানো হয়। 

এর আগে, গত ১৮ ডিসেম্বর রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করে র‍্যাব।
তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

এমএসএম / এমএসএম

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী