ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মিজান, মতিন বিসিএ'র সভাপতি, সাধারন সম্পাদক পূনর্নির্বাচিত


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২৫-১২-২০২৪ রাত ৮:৩৬

স্টার সাইন এর স্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমান ও সাইনভ্যালির ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের মোঃ আহমদ উল্লাহ মতিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ কমার্শিয়াল আর্স্টিস্ট এসোসিয়েশনের (বিসিএ) সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার ভ্যানগার্ড কার্যালয়ে অনুষ্ঠিত সরাসরি ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল কুদ্দুস। ব্রাস প্রতীক নিয়ে কুদ্দুসের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৮৭। তার প্রতিদ্বন্দ্বী মোঃ মনিরুল ইসলাম মনির তুলি প্রতিক নিয়ে পেয়েছেন  ৫৭ ভোট।
২১-সদস্যের কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেনঃ সিনিয়র সহ-সভাপতি- কামাল হোসেন খান, সহ-সভাপতি- মোঃ তোসাদ্দিক হোসেন মইনুল, সহ-সাধারন সম্পাদক (১)- মোঃ মিরাজ হোসেন, সহ-সাধারন সম্পাদক (২)- মোঃ রেজাউল করিম (রেজা), সহ-সাংগঠনিক সম্পাদক- মোঃ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক- শামসুল আলম, দপ্তর সম্পাদক- মোঃ ইউসুফ, প্রচার সম্পাদক- মোঃ শাহজাদা, সহ-প্রচার সম্পাদক- মোঃ সুজন, তথ্য ও প্রকাশনা সম্পাদক- কাজী মোঃ জহিরুল ইসলাম রিপন, ক্রীড়া সম্পাদক- জহিরুল ইসলাম, সাহিত্য  ও সংস্কৃতি সম্পাদক- মোহাম্মদ জাহাঙ্গীর ফকির, সমাজকল্যান সম্পাদক- এইএম রায়হান রুবেল, শ্রম ও জনসংযোগ সম্পাদক- মোঃ আতিহুজ্জামান কাজল ও ধর্ম বিষয়ক সম্পাদক- মোঃ আবদুস সবুর জিন্নাহ। 
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মোঃ শফিকুল স্বপন, মোঃ আশরাফুল ইসলাম (আরিফ) ও মোঃ মোবারক হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ এবং নির্বাচন কমিশনার হিসেবে বিসিএর সিনিয়র সদস্য মোঃ শাহ আলম ও মোঃ সেলিম নির্বাচন পরিচালনা করেন।

এমএসএম / এমএসএম

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন