সন্দ্বীপে সংবাদকর্মীদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিল্টন ভূইয়ার মতবিনিময়
সন্দ্বীপ কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদ কর্মিদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন। ২৫ ডিসেম্বর বুধবার বেলা ১২ টায় সন্দ্বীপ প্রেস ক্লাবে এ মতবিনিময় করেন তিনি।
এ সময় তিনি জানান সন্দ্বীপের মানুষের মৌলিক অনেক গুলি সমস্যা বিদ্যমান,সেই সব সমস্যা সমাধানে বিগত পতিত সরকার কোন কাজ করেনি, বরং কাজের নামে কমিশন বানিজ্য করেছে। আগামীতে সন্দ্বীপের মানুষের মাথা বিক্রি করে কোন কমিশন বানিজ্য করতে দেয়া হবে না। দ্বীপের যে সমস্যা গুলি বিদ্যমান রয়েছে,তা লাঘবে তিনি বর্তমান অন্তবর্তী সরকারের সাথে সমন্বয় করে সমাধান করতে চান। সমস্যা গুলোর মধ্যে গুপ্তছড়া কুমিরা নৌ রুটে যাত্রা হয়রানি বন্ধ করা,বাঁশবাড়িয়া টু সন্দ্বীপ ফেরি সার্ভিস দ্রুত বাস্তবায়ন, উপজেলায় যে সমস্ত সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে, উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক রয়েছে সেগুলোতে চিকিৎসক ও যন্ত্রপাতির সংকট কাটিয়ে যাতে রোগীরা দ্রুত চিকিৎসা সেবা পায়,চলমান ব্লক বেড়িবাঁধের কাজ লোক দেখানো না করে, আগে ঝুঁকিপুর্ন এলাকায় নিশ্চিত করা,বেকারত্ম দূরীকরনে ইকোনোমিক জোন বা গার্মেন্টস শিল্প স্থাপন,বহুজাতিক কোম্পানীগুলোকে সন্দ্বীপে শিল্পখাতে বিনোয়োগ করতে উৎসাহী করা সহ বিভিন্ন সমস্যা লাঘব করে সন্দ্বীপকে একটি উন্নত জনপদে পরিনত করা ইত্যাদি।
এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামশেদুর রহমান, উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার নাছিমুল কবির মনির তালুকদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন,যুগ্ন আহবায়ক সাইফুর রহমান শামীম,বহিবিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি মোবারক আলম খান, সন্দ্বীপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক শাহরিয়ার সজিব, জাতীয়তাবাদী ছাত্রদল সন্দ্বীপ উপজেলা শাখার আহব্বায়ক সুজাউদ্দৌল্ল্যা সজিব,পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান,সাউথ সন্দ্বীপ কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মাসুম,সন্দ্বীপ পৌরসভার যুবদল নেতা সাখাওয়াত হোসেন বাবু সহ আরো অনেকে।
T.A.S / T.A.S
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান