ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুরের চাঁদবিলে মধ্যবয়সী এক নারীর মরদেহ উদ্ধার


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১২-২০২৪ দুপুর ২:১৭

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে তাছলিমা নামের (৪৮) বছর বয়সী এক নারীর মরদেহ  উৃদ্ধার করেছে পুলিশ। আজ বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে চাঁদবিল গ্রামের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে চুয়াডাঙ্গা জেলার ছাগল ফার্মপাড়ার আব্দুল হান্নানের স্ত্রী।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন জানান, তাছলিমা গেল দুই দিন আগে চুয়াডাঙ্গা থেকে চাঁদবিল গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। বুধবার দুপুর থেকে তার আর সন্ধ্যান মেলেনি। সন্ধ্যান না পেয়ে নিহতের ছেলে রনি মেহেরপুর সদর থানাকে বিষয়টি অবহিত করেন। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে স্থানীয় লোকজন বিলের একটি কচুরিপানার মাঝখানে কিছু একটা দেখতে পান। পরে তারা তার ছেলে সহ পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সদর থানার একটি দল। কুচুরিপানা সরিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, মৃতদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের ময়তদন্তের পর তাকে হত্যা করা হয়েছে কিনা তা জানা যাবে। তবে তদন্ত অব্যহত রয়েছে। হত্যাকান্ড হয়ে থাকলে দ্রুত এর সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

নিহতের ছেলে রনি জানান, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে নানার পরিবারের কিছু সদস্যের সাথে বিবাদ চলে আসছিলো। জমির বিষয় নিয়েই তার মা তছলিমা বাবার বাড়িতে এসেছিলেন। এটি একটি নৃশংশ হত্যাকান্ড বলে তিনি জানান। দ্রুত এর সাথে জড়িতদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার