কুড়িগ্রামে দেখা মিলেছে বিপন্ন প্রজাতির শকুনের
কুড়িগ্রামের রৌমারীতে বিপন্ন প্রজাতির শকুনের দেখা মিলেছে। ভারতের হিমালয় থেকে উড়ে আসা শকুনটি দেখতে উৎসুক জনতা ভীড় করছে।পরে স্থানীয়রা শকুনটিকে বনে অবমুক্ত করে দেয়।
গতকাল বুধবার বিকেলে রৌমারী উপজেলার শৈলমারী ডাংগুয়া পাড়া গ্রামে শকুনটি উড়ে আসে।
স্থানীয়রা জানান, গতকাল বিকেল বিপন্ন প্রজাতির শকুনটি উড়ে এসে মোঃ মাছুম আলীর টিনের চালে অবস্থান নেন।পরে মাছুম আলীসহ দু তিনজন যুবক শকুনটি ধরে পায়ে দড়ি বেধে আটকে রেখে বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তরে খবর দেয়।
মাছুম আলী বলেন, শকুনটি অসুস্থ ছিল। বন্য প্রাণী অধিদপ্তরের সাথে কথা বলে স্থানীয় একটি বনে শকুনটিকে অবমুক্ত করা হয়েছে।
বন্য প্রাণী অধিদপ্তরের কর্মকর্তা রথীন্দ্র বলেন,দূর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় ফোনে প্রাথমিক চিকিৎসার পরামর্শ দিয়ে অবমুক্ত করার কথা বলা হয়েছে।
তিনি আরো বলেন,শীতকালীন সময় আমাদের দেশে বিভিন্ন প্রজাতির পরযায়ী পাখির দেখা মেলে।এসব পাখিদের না ধরে অবমুক্ত করে দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
T.A.S / T.A.S
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন