ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে পরিবার পরিকল্পনা (কারিগরি মেডিকেল) ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২৪ দুপুর ৩:৩১
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পরিষদের ঘোষিত ৫ দফা কর্মসূচী অনুযায়ী  পরিবার পরিকল্পনা অফিসে ও স্ব-স্ব কর্মস্থলের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৬ টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার কথা বলা হয়েছে। ২৫টি ক্যাডার নিয়ে গঠিত ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়।
সিনিয়র সার্ভিসপুল (বা উপসচিবপুল) এর পদসমূহ কোনো নির্দিষ্ট ক্যাডারের নয়,সার্ভিস অ্যাক্ট-১৯৭৫ অনুযায়ী মেধার ভিত্তিতে এ সকল পদে নিয়োগের কথা থাকলে ওবিভিন্ন অজুহাতে কোটা পদ্ধতি চালু রেখেছে প্রশাসন ক্যাডার। এছাড়া ২০১৮ এর নির্বাচনের এই অ্যাক্ট রহিত করে ২০২৪ এর নির্বাচনের পর এ সকল পদ নিজেদের তফসিলে অন্তর্ভুক্ত করেছে প্রশাসন ক্যাডার, যা মেধাভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে মারাত্মক অন্তরায়। সিভিল সার্ভিসের কার্যকর সেবা নিশ্চিত করতে আন্তঃক্যাডার বৈষম্যনিরসন পরিষদ হতে পেশা ভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি করাহয়েছে।  অর্থাৎ প্রতিটি মন্ত্রণালয়েস্ব-স্বক্যাডারের অভিজ্ঞ ও দক্ষকর্ম কর্তারা পদায়িত হবেন। বর্তমানে প্রতিটি সেক্টরে নীতিনির্ধারণ, পরিকল্পনাপ্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করছেন প্রশাসন ক্যাডারের সদস্যরা। যারা সেই সেক্টর সম্পর্কে অনভিজ্ঞ ও অদক্ষ। ফলে সেক্টর গুলো কাঙ্খিত জনসেবা নিশ্চিত করতে পারছেনা। এছাড়া সব সেক্টরে একটি ক্যাডারের নিয়ন্ত্রণ থাকায় সৃষ্ট আমলাতান্ত্রিক সিন্ডিকেট, অব্যবস্থাপনা, দুর্নীতি ও বৈষম্য রাষ্ট্রের সকল সেক্টরকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। 
পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতি উক্ত অন্ত:ক্যাডার বৈষম্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। “ক্যাডার যার মন্ত্রণালয় তার” উক্ত স্লোগান কে কেন্দ্র করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ টেকনিক্যাল মেডিকেল ক্যাডার এর বৈষম্য এবং টেকনিক্যাল ক্যাডারের একক প্রয়োজনীয়তা ও উল্লেখ করেন। উক্ত মানব-বন্ধন এ উপস্থিত ছিলেন বিসিএস ফ্যামিলি প্ল্যানিং টেকনিক্যাল মেডিকেল ক্যাডার এসোসিয়েশন এর সম্মানিত উপদেষ্টা,সহ-সভাপতি , মহাসচিব ও অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ ।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন