ঠাকুরগাঁওয়ে মারপিট ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সভাপতি, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আহবায়ক মো: হাবিবুল ইসলাম বাবলুকে মারপিট ও হামলার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়। বৃহস্পতিবার শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে এ মানববন্ধন পালন করা হয়।
জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতি, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ সমন্বয় সাব-কমিটির আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনটির মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু কাশেম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেদ আলম লাবু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু, শ্রমিক ইউনিয়ন রোড সেক্রেটারি শাহিনুর ইসলাম, শ্রমিক নেতা মোশারফ ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ভুট্টু প্রমুখ। বক্তারা অবিলম্বে হাবিবুল ইসলাম বাবলুর উপর হত্যার উদ্দেশ্যে চালানো হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার সদর উপজেলার শীবগঞ্জ চৌরাস্তা এলাকায় কতিপয় চাঁধাবাজ, লুটপাট, অগ্নি সংসেযাগকারী সন্ত্রাসীরা অতর্কিতভাবে হাবিবুল ইসলাম বাবলুর উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
T.A.S / T.A.S
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’