ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

চৌগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৬-১২-২০২৪ বিকাল ৫:২

যশোরের  চৌগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে রানা মৃধা (১৬) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিঘলসিংহা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রানা মৃধা অত্র গ্রামের শামিম মৃধার ছেলে ও হাজী মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

নিহতের চাচা আব্দুল কাদের জানান, ভাইপো রানা মৃধা নিজ বাড়িতে বিদ্যুতের তার ঠিক করছিলো। কিন্তু অসাবধনতাবশত বিদ্যুতের তারে হাত দিলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুরাইয়া পারভীন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন বিদ্যুৎ স্পৃষ্টে নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবার ও স্কুল সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

T.A.S / T.A.S

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি