হালদা নদীতে থেকে মাছ ধরার অবৈধ সরন্জামসহ ঘেরা জাল জব্দ
হালদা নদীতে যৌথ অভিযানে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। বুধবার রাতে নৌপুলিশের সহযোগিতায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো:আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামদাস মুন্সীর হাট থেকে মদুনাঘাট পর্যন্ত হালদা নদীতে স্পিডবোট নিয়ে অভিযান চালনাকালে রাউজানের উর্কিরচরে ২হাজার মিটার চরঘেরা জাল এবং ৪হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়। উক্ত অভিযানে ৬হাজার মিটার মাছ ধরার অবৈধ সরঞ্জামসহ জাল জব্দ করার হয় যার আনুমানিক মূল্য ২,লক্ষ ৫০হাজার টাকা। পরে জব্দকৃত অবৈধ জালসমূহ রামদাস মুন্সীরহাটে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এব্যাপারে যেকোন চাপ উপেক্ষা করে অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে বলে তাদের সতর্ক থাকতে বলেছেন।
তিনি আরো জানান, যেকোনো প্রকার অবৈধ জাল(কারেন্ট জাল, চরঘেরা জাল, ভাসা জাল) ও বর্শি দ্বারা হালদা নদীতে মাছ ধরা আইনত: সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
এসময় নৌপুলিশের এএসআই রমজান আলী ও কনস্টেবল মো: শহীদুল উপস্থিত ছিলেন। এছাড়াও হালদা প্রকল্পের প্রস্তাবিত ২ জন হালদা পাহাড়াদার সার্বিক সহযোগিতা করেন।
T.A.S / T.A.S
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ