সাভার (টিএমআর) কারখানা চালুর নির্দেশ দেন- উপদেষ্টা ফরিদা আখতার
সাভারে বন্ধ থাকা টোটাল মিক্সড রেশন (টিএমআর) কারখানা চালুর নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের টিএমআর কারখানা পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।
সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন যাবত লোকবলের অভাবে টিএমআর কারখানাটি বন্ধ রয়েছে। তবে আজ সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার কারখানাটি পরিদর্শনে আসেন। পরে কারখানাটির ভেতর স্থাপনা ও বিভিন্ন যন্ত্রপাতি পরিদর্শন করেন তিনি। এরপর মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের কাছ থেকে জানতে চান কী কারণে বন্ধ রয়েছে কারখানাটি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) এ.বি.এম খালেদুজ্জামান এর উত্তরে বলেন, কারখানাটি মূলত দীর্ঘদিন জনবলের অভাবে বন্ধ রয়েছে। তবে আজ সকালে উপদেষ্টা ফরিদা আখতার মহোদয় সরেজমিনে পরিদর্শন শেষে এটি চালু করার জন্য আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক যত দ্রুত সম্ভব কারখানাটি চালু করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।
T.A.S / T.A.S
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ