অভয়নগরে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত
যশোরের অভয়নগরে সরকারি দপ্তরের কর্মকর্তা—কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সূধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, জামায়াতে ইসলামী অভয়নগর শাখার সভাপতি সরদার শরিফ হোসেন, উপজেলা হেফাজতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন অভয়নগর শাখার সভাপতি আক্তার উদ্দিন পলাশ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শিক্ষার্থী ফয়সাল আহমেদ, রাফি আহমেদ, সিয়াম হোসেন, ওয়াফিয়া অর্পা, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মারুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দোবাশীষ দাস নান্টু।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ