ঢাকা বৃহষ্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে ত্রিপল মার্ডার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৭-১২-২০২৪ বিকাল ৫:৩১

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমান সদস্য। এই ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, আধিপত্য নিয়ে মাদারীপুরের কাল‌কি‌নি উপ‌জেলার বাঁশগা‌ড়ি ইউনিয়‌নের ইউপি চেয়ারম‌্যান মোস্তাফিজুর রহমান সুমনের সাথে একই ইউনিয়নের ৮নং ওয়া‌র্ডের ইউপি সদস‌্য আকতার শিকদা‌রের বি‌রোধ চ‌লে আস‌ছিল। এই নি‌য়ে এলাকায় বেশ ক‌য়েক‌টি হত‌্যাকান্ড ও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনার মামলায় দীর্ঘদিন এলাকা ছাড়া ছিল আকতার শিকদা‌রের প‌রিবার। বৃহস্পতিবার ভোরে আকতারের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর শুনে লোকজন নিয়ে শুক্রবার ভোরে এলাকায় আসেন ইউপি সদস্য ও তার ছেলে।

এ খবর ছড়িয়ে পড়লে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আকতারের উপর হামলা চালায়। বেশ কয়েকটি হাতবোমা সংঘর্ষের ঘটনা ঘটে। কুপিয়ে হত্যা করা হয় আতকার শিকতার ও তার ছেলে মারুফ শিকদারকে। এ সময় ইউপি চেয়ারম্যান ও ইউ সদস্যের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় আরো ৬ জন। তাদের মধ্যে সিরাজ চৌকিদার নামে একজনকে রাজধানী ঢাকায় নেয়ার পথে মারা সে।

পূর্বের হত্যাকান্ড ও সংঘর্ষের ঘটনায় আদালতে একাধিক মামলা চলমান। সেই মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন ইউপি সদস্য আকতার শিকদার। এই ত্রিপল মার্ডারের ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র‌্যাব ও অতিরিক্ত পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে প্রশাসন।

আকতার শিকদারের বাবা মতিন শিকদার বলেন, আমার ছেলে ও নাতীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে চেয়ারম্যান সুমন ও তার লোকজন। এই ঘটনায় আমাদের আরো এক কর্মী মারা গেছে। এর বিচার চাই। সুমন ও তার লোকজনের কঠিন বিচার চাই

কালকিনির বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, আধি ঢাকায় আছি। শুনে এলাকায় অন্যদুটি পক্ষ এই হত্যাকান্ডের সাথে জড়িত। আমার নামে মিথ্যে অভিযোগ দেয়া হয়েছে। আমিও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।

কালকিনি উপজেলা নির্বাহীন কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, এলাকায় বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রনে রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড মনে হচ্ছে। পুলিশের একাধিক টিম অপরাধীদের ধরতে কাজ করছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এই ঘটনায় এখনো কাউকেই আটক করা সম্ভব হয়নি। তবে, ঘটনাস্থল থেকে বেশকিছু আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে, নাম সংগ্রহ করছে একাধিক টিম। কাউকেই ছাড় দেয়া হবে না।

প্রসঙ্গত, নিহত আকতার শিকদার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন।

T.A.S / T.A.S

ঝিনাইদহে দখল-দূষণে ১২টি নদ-নদী এখন মরাখাল

মধুখালীতে মাধ্যমিক শিক্ষকদের সাথে নবাগত এমপি ইলিয়াস মোল্লার মতবিনিময়

রায়গঞ্জে স্মার্ট কার্ড থাকলেও টিসিবির পণ্য পেল না কার্ডধারীরা

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

উপ-পরিচালক(উপসচিব) সেলিনা বানুর বিরুলিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন।

সন্দ্বীপে মাষ্টার সামছল হক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ সহায়তা বিতরণ

গ্রামীণ অর্থনীতিতে সহায়তা: মনপুরায় ব্র্যাকের হাঁস বিতরণ কর্মসূচি

ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় বরখাস্ত শিক্ষকের

সাতকানিয়ার সাঙ্গু নদে নিষিদ্ধ জালের থাবা,হুঁশ নেই মৎস কর্মকর্তার

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৪ জেলে

‎বরগুনায় অবৈধ কাঠ কয়লার কারখানায় ১ লাখ টাকা জরিমানা

আমের মুকুলের ঘ্রাণে প্রাণবন্ত নাঙ্গলকোট

শেরপুরে সাঁতারের জন্য পুকুর লিজ মুক্ত করার দাবিতে শিশুদের মানববন্ধন অনুষ্ঠিত