বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস্ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফাউন্ডেশন এবং লাভ এন্ড হোপ ফাউন্ডেশন কানাডা এর যৌথ আয়োজনে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোটারিয়ান মঞ্জুর চৌধুরীর অর্থায়নে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে সিটি কর্পোরেশনের জিন্নাহ পাড়া মুক্তা বাজারের আব্দুল মালেক মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় ১০০০ জন অসহায় দরিদ্র মানুষের পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়। উক্ত আয়োজনটির সঠিক মনিটরিং করেছেন আস্থা ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ সেচ্ছাসেবী কর্মীবাহিনী।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস্ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান সজিবুল ইসলাম বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
এ সময় উপস্থিত ছিলেন, কেসিসি প্রশাসক কর্মকর্তা ৩০ নং ওয়ার্ড এর নাগরিক সেবার দায়িত্বপ্রাপ্ত রোটারীয়ান মোল্লা মারুফ রশিদ, রোটারিয়ান সরদার আবু তাহের,বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন এর চেয়্যারম্যান মোঃ সজিবুল ইসলাম, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি এর আইটি অফিসার রিয়াদুল ইসলাম, আস্থা ফাউন্ডেশন এর চেয়্যারম্যান মোঃ ইসমাইল হোসেন, মহাসচিব জি এম সজীব মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাশিম হোসেন, এপিও গেজেট বিডি সত্ত্বাধিকারী মাহিন পারভেজ মুন্না, লবনচোরা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
T.A.S / T.A.S
বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার
ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন
কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল
হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান
চট্টগ্রাম প্রেস ও র্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা
পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম
নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার