ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

চৌগাছা সাহিত্য সমাহারের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চারজন কবি ও গবেষক পেলেন সম্মাননা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৭-১২-২০২৪ বিকাল ৫:৪৪

যশোরের চৌগাছায় সাহিত্য সমাহারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪ জন কবি ও গবেষককে সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় তরিকুল ইসলাম পৌর কলেজ মিলনায়তনে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

সাহিত্য সমাহারের সভাপতি শামীম হোসেনের সভাপতিত্ব ও উর্মী রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন বিশিষ্ট গবেষক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাবিবুর রহমান। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন কবি, গবেষক ও প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন কবি ও কথা সাহিত্যিক চঞ্চল শাহরিয়ার, মহেশপুর সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি দীপক কুমার সাহা।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন চৌগাছা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ কবি জাহিদুর রহমান বকুল, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু, যশোর আব্দুর রাজ্জাক কলেজের সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, কবি আব্দুল জলিল, সাবেক ব্যাংক কর্মকর্তা আলী বক্স, সাহিত্য সমাহারের প্রতিষ্ঠাতা আবু রাসেল প্রমূখ।

এ সময় প্রেসক্লাব চৌগাছার আহবায়ক কমিটির সদস্য সচিব দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টু, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, কবি জাহিদ আক্কাস, কবি খলিলুর রহমান জুয়েল, মাতৃভাষা গণগ্রন্থাগারের সভাপতি এম কে টুটুলসহ কবি ও লেখকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে সাহিত্য সমাহারের পক্ষ থেকে ড. হাবিবুর রহমান, বেনজীন খান, চঞ্চল শাহরিয়ার ও দীপক কুমার সাহাকে সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়। জুম্মার নামাজ ও দুপুরের বিরতি শেষে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। অত্র আসরে উপজেলাসহ মহেশপুর ও কোটচাদপুর থেকে আগত কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন।

T.A.S / T.A.S

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা