কুড়িগ্রামে জেলা জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সারাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এসে মিলিত হয়।এরপর কুড়িগ্রাম জেলা জাসাসের আয়োজনে র্যালি শেষে বেলুন উড়িয়ে দিয়ে কেক কেটে দিবসটির সুচনা করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য ঘোষিত জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। অনুষ্ঠানে এসময় জেলা জাসাসের আহবায়ক জাকির হোসেন মো:আহসান হাবিব সজিবের সভাপতিত্বে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ন আহবায়ক সাংবাদিক শফিকুল ইসলাম বেবু,জেলা জাসাসের সাবেক সভাপতি বিএনপি নেতা আলতাফ হোসেন ও জেলা জাসাসের সদস্য সচিব নুরজামাল বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।
কেক কাটা ও আলোচনার অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দের সামনে জাসাসের উদ্যোগে বিশেষ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়।
T.A.S / T.A.S
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন