এমপিওভুক্ত সকল শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা করার দাবি- বিএমজিটিএ'র
এমপিওভুক্ত সকল শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) আজ ২৭ ইং ডিসেম্বর সকালে ঢাকা শিশু কল্যাণ পরিষদের হল রুমে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা থেকে এ দাবি জানানো হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ।
এ সময়ে মোঃ হারুন অর রশিদ বলেন, মাদ্রাসা অধিদপ্তরের বদলি নীতিমালা সংশোধন করে এমপিওভুক্ত সকল শিক্ষকদের শূন্য পদে বদলির নীতিমালা করার আহবান জানান। তিনি পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু,সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের করতে হবে।
আলোচনা সভা শেষে আ: মান্নানকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা কমিটি গঠন করা হয়।এ সময়ে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ,কে,এম শামীম, কামরুন্নাহার, মোহাম্মদ আলী,সুরুজ্জামান,সহ-সভাপতি আবদুল হাই, ফজলুর রহমান,সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক এলিন তালুকদার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা, জিয়া উদ্দিন, ফারুক আহমেদ,প্রমুখ।
জামিল আহমেদ / জামিল আহমেদ
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied