মায়ের উপর অভিমানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
বাবা প্রবাসী, থাকেন মালেশিয়াতে। মায়ের ওপর অভিমান করে মাগুরার মহম্মদপুরে বিষপান করে শাকিল লস্কার (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
নিহত শাকিল লস্কার উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাভনপাড়া এলাকার প্রবাসী মোঃ তরিকুল লস্কারের ছেলে। সে বিনোদপুর বি. কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নিহতের চাচা বায়েজিদ লস্কার এ তথ্য নিশ্চিত করেছেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান বলেন, শুক্রবার বিকালে নিজ বাড়িতে কীটনাশক পানে আত্মহত্যা করেন বলে জানা যায়।
নিহতের চাচা বায়েজিদ লস্কার আজকের পত্রিকা জানান, দীর্ঘদিন শাকিলের বাবা মালেশিয়াতে থাকেন। শুক্রবার বিকালে মায়ের সাথে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে মা নিরবের ওপর রাগারাগি করেন। এতে নিরব অভিমান করে ওইদিনই বাজার থেকে ঘাস মারার কীটনাশক (বিষ) কিনে খায়। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, শাকিল এসএসসি পরীক্ষার্থী ছিল। মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাত দন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied