ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদ আবু হানীফ বলেছেন, জুলাই'২৪ অভ্যুত্থান পরবর্তী দেশে অস্থিতিশীল পরিস্থিতিতে তৈরীতে ও অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যার্থ প্রমাণে ভারত কর্তৃক পানি আগ্রাসন থেকে নিয়ে ভিন্নমতাবলম্বীদের উপর আক্রমণের নামে মিথ্যা গুজব এবং ভারত সমর্থিত পতিত ফ্যাসিস্টলীগ কর্তৃক আনসারলীগ, সংখ্যালঘুলীগ, গুপ্তহত্যা থেকে নিয়ে সকল বিশৃঙ্খলা ছাত্র-জনতা সম্মিলিত প্রতিরোধে নস্যাৎ করেছে। মাঠ থেকে নিয়ে প্রশাসন যখন যে চ্যালেঞ্জ সরকারের ওপর এসেছে ছাত্র-জনতা নিজেদের মনে করে সকল কিছুর মোকাবেলা করেছে। নগর উত্তর আন্দোলনের সেই উত্তাল সময়ে রাজপথে ছিলো এবং অভ্যুত্থান পরবর্তী মাসব্যাপী ট্রাফিকের দায়িত্বও পালন করেছে।
গত ২৭ ডিসেম্বর'২৪ শুক্রবার রাজধানীর ভাটারাস্থ আইসিএবি নগর কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এইচ এম জসিম উদ্দীনের সঞ্চালনায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদ আবু হানীফ।
তিনি আরো বলেন, কিন্তু আমরা দেখতে পাই সরকারের সিদ্ধান্তসমূহে ছাত্র-জনতার চেয়ে রাজনৈতিক-মুখ বেশী বিবেচিত হচ্ছে। সরকার জনতার চাওয়া-পাওয়ার চেয়ে রাজনৈতিক চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিচ্ছে। আমরা সর্বশেষ সচিবালয়ে অগ্নিসংযোগের যে চিত্র দেখলাম, সরকারকে বলবো এখনো সতর্ক হোন ছাত্র-জনতা আপনাদের সাথে রয়েছে। ছাত্র-জনতা মনঃক্ষুণ্ন হয় এরূপ কোনো সিদ্ধান্ত নিবেন না। আমরা আপনাদের থেকে রাজনৈতিক নয় বরং অভ্যুত্থানের বাস্তব রূপরেখা দেখতে চাই।
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ২০২৫ সেশনের জন্য ১৫ জন মজলিসে আমেলা ও ২০ জন মজলিসে শুরাসহ মোট ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নগর কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি :- মুহাম্মাদ আবু হানীফ, সহ-সভাপতি :- সুহাইল তানভীর, সাধারণ সম্পাদক :- এইচ এম জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক:- মুহাম্মাদ ইসহাক খান, প্রশিক্ষণ সম্পাদক :- ইমাম হোসাইন হাজারী, দাওয়াহ সম্পাদক :- মুহাম্মাদ মোস্তফা হুসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক :- মুহাম্মাদ ইয়াসিন আরাফাত, প্রকাশনা ও দফতর সম্পাদক :- আব্দুল্লাহ আল আরমান, অর্থ ও কল্যাণ সম্পাদক :- মুহাম্মাদ আবুল হাসান, বিশ্ববিদ্যালয় সম্পাদক :- মুহাম্মাদ আলী আকবর, কওমী মাদ্রাসা সম্পাদক :- শেখ নূরুদ্দীন নূর, আলিয়া মাদ্রাসা সম্পাদক :- হাফিজুল ইসলাম উসামা, স্কুল ও কলেজ সম্পাদক :- শেখ মুহাম্মাদ নুর নবী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক:- আব্দুল্লাহ বিন আমীর, সদস্য :- মুহাম্মাদ রবিউল ইসলাম।
T.A.S / T.A.S
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ
জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি
ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২
সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের
প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে
‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’
সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত
পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের