ডাসারে মুক্তিযোদ্ধাদের সম্মানে কম্বল বিতরণ
মাদারীপুরের ডাসারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের পক্ষ থেকে কম্বল উপহার দেয়া হয়েছে।
আজ(২৮ ডিসেম্বর) শনিবার সকালে ডাসার উপজেলা মাঠে ডাসার উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এবং কেন্দ্রীয় বিএনপি'র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এর সৌজন্যে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সম্মানে এ উপহার স্বরুপ কম্বল বিতরণ করা হয়।
এ সময় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, মাদারীপুর জর্জকোর্টের অতিরিক্ত জিপি এ্যাডঃ মোঃ সাইফুর রহমান, ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ উল হাসান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ সিকদার, জেলা মুক্তিযোদ্ধা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আকতার হোসেন, কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধ কালীন কমান্ডার মোঃ আব্দুল হাকিম তালুকদার, ডাসার উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদার, আঃ রব তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মুন্সি, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, ডাসার উপজেলা বিএনপি নেতা আঃ মান্নান সরদার, সৈয়দ শাহিন, উপজেলা যুবদল নেতা নুরুজ্জামান তালুকদার, বায়জিদ সরদার, মোফাজ্জল সরদার, ছাত্রদলের আহবায়ক মোঃ আলাউদ্দিন, সদস্য সচিব মাইদুর রহমান রুবেল, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ, যুগ্ম আহবায়ক সাত্তার আকন, শ্রমিকদলের সভাপতি মোঃ শাহআলম ফকিরসহ বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
T.A.S / T.A.S
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা
দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ
কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ
সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ
ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন
দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ
পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ
নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার