কুড়িগ্রামে যুবদল নেতা নিহতের ঘটনায় ২০জনকে আসামি করে হত্যা মামলা দায়ের
কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
নিহত আশরাফুল উলিপুর পৌর শহরের ডিশ ব্যবসায়ী আয়নাল হকের ছেলে। ঘটনার পর পরেই শুক্রবার রাতেই প্রতিপক্ষের দোকানপাট ভাঙচুর ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে।পরে আজ শনিবার (২৮ ডিসেম্বর) উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
এর আগে গত কাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর একটি পক্ষের লোকজন সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা দিলে আশরাফুল মাটিতে পরে গিয়ে অসুস্থ হয়ে পরে। পরে তার সহযোদ্ধারা তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, যুবদল নেতা নিহতের ঘটনায় তার বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছে। এতে ২০ জন এজাহার নামীও আসামিসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
T.A.S / T.A.S
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন