ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

তেতুলিয়ায় শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৮-১২-২০২৪ বিকাল ৫:২০

পঞ্চগড়ের তেতুলিয়ায় শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে,১১ টি স্কুলের ১২ শত শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

জেলায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগ, রংপুরের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর।ব্রাইট স্টার ক্লাবের তাজ উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী,তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ,এনায়েত কবীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম,প্রতিষ্ঠাতা শিশুস্বর্গ ফাউন্ডেশনের কবীর আহমেদ আকন্দ,ম্যানেজিং ডিরেক্টর, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জাকির হোসেন, ডিরেক্টর, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি:মোহাম্মদ মঞ্জু মোল্লা, অনুষ্ঠানের সঞ্চালনা করেন আকরাম হোসেন জাকারিয়া।

T.A.S / T.A.S

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার