কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাদনী বজরা গ্রামের ভ্যান চালক মোকলেছুর রহমান মোংলার বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোংলার মা সাহেরা বেগম (৮৫) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত বারোটার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত কায়ছার আলীর স্ত্রী।
স্থানীয় সূত্র ও ইউপি সদস্য এমদাদুল হক জানায়, শনিবার রাত বারোটার দিকে বাড়ীর পাশেই ওয়াজ মাহফিল চলছিল। বাড়ীর সবাই ওয়াজ শুনতে গেলেও ওই সময় ঘরে ছিলেন মোংলা ও তার মা প্যারালাইজড আক্রান্ত সাহেরা বেগম। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে একটি ঘরে আগুন লাগে। আগুন দেখতে স্থানীয়রা এসে নেভানোর চেষ্টা করে। ততক্ষণে
আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী আরও দুইটি ঘরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে পার্শ্ববর্তী ঘরে থাকা মোংলা আহত হন ও মোংলার মা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এতে তিনটি ঘর ও ঘরে থাকা প্রয়োজনীয় জিনিস ও আসবাবপত্র পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম এসে অগ্নিদগ্ধ নিহত সাহেরা বেগমের লাশ উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউপি সদস্য এমদাদুল হক বলেন, ভ্যান চালক মোংলার বাড়ীতে অগ্নিকাণ্ডে তিনটি ঘর ও ঘরে থাকা প্রয়োজনীয় জিনিস ও আসবাবপত্র পুড়ে অন্তত সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্বাস আলী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে অগ্নিদগ্ধ বৃদ্ধার লাশ উদ্ধার করে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিদগ্ধে নিহত বৃদ্ধার লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
T.A.S / T.A.S
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন