ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জনবাণী"পত্রিকা'র সম্পাদক ও প্রকাশকসহ সাংবাদিকের ওপর হামলায় হাটহাজারী  সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ১:৩৫

রাজধানীর বাংলামোটরে "দৈনিক জনবাণী" পত্রিকা'র সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ পত্রিকাটির চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় পরিষদের কার্যালয়ের  সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে ও দৈনিক জনবাণী পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মুহাম্মদ আবু নোমানের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি শ্যামল নাথ,সহ সভাপতি- জাহেদ মন্জু,সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, অর্থ সম্পাদক আবুল মনছুর,প্রচার সম্পাদক মো:ওসমান, দপ্তর সম্পাদক এইচএম এরশাদ, সাংস্কৃতিক সম্পাদক রিমন মুহূরী, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন সাইফ প্রমূখ। 

এসময় বক্তারা একজন সম্পাদক ও সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা হল দেশের চতুর্থ স্তম্ভ। তাদের উপর প্রকাশ্যে দিবালোকে হামলা খুবই ন্যাক্কারজনক। সাংবাদিকদের কোনো সংবাদ নিয়ে যদি আপত্তি থাকে তা দেশের প্রচলিত আইনে সমাধান করতে হবে। কিন্তু এভাবে প্রকাশ্যে হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। এসময় তারা দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস