ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে মারপিট ও হামলার ঘটনায় মামলা : গ্রেফতার-৩
সদর উপজেলার শীবগঞ্জে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সভাপতি, রাজ্জাক গ্রæপের চেয়ারম্যন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আহবায়ক মো: হাবিবুল ইসলাম বাবলুকে মারপিট ও হামলার ঘটনায় মামলা দয়ের করা হয়। মঙ্গলবার ১৩ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাত করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নিজেই। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে শীবগঞ্জ চৌরাস্তা রাজ্জাক সুপার মার্কেটের সামনে মামলার বাদী মো: হাবিবুল ইসলাম বাবলু আসার পর একদল দুবৃত্ত ৫ লাখ টাকা চাঁদার দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুবৃত্তরা তার উপর দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার শীবগঞ্জ সারালি গ্রামের মৃত আ: কাদেরের ছেলে মো: শামসুল হক (৫৮), তার ২ ছেলে মো: রাকিব ও আনোয়ার।
মামলায় অন্যান্য আসামীরা হলেন একই গ্রামের আকিম উদ্দিনের ছেলে মো: ইউনুস (৩৮), মৃত দবির উদ্দীনের ছেলে মো: বেলাল (৪২), মো: আলম (৫০), মো: টেপু (৩৫), শামসুল হকের ছেলে মারুফ (২০), ইউনুসের ছেলে মো: রাজু (২৪), আলমের ছেলে মো: আরিফ (২৬), জলিলের ছেলে মো: আবু (২৮), আকিম উদ্দীনের ছেলে মো: শরিফুল ইসলাম (৪২), মো: দবির উদ্দীনের ছেলে মো: শাহজাহান (৩০), শামসুল হকের ছেলে পেন্টু (২৩), এনামুল হকের ছেলে মো: রাসেল ইসলাম (২৮) সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন।
T.A.S / T.A.S
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’