সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় আসবে: আনিসুর রহমান খোকন
এখনো চূড়ান্ত বিজয় আসেনি। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারলেই চূড়ান্ত বিজয় আসবে বলে দাবী করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি রবিবার বেলা আড়াইটার দিকে মাদারীপুরে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস)’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না। পরে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ থেকে স্বেরাচার পালিয়ে যাওয়ায় নতুন গণতন্ত্রের দিকে দেশ আগাচ্ছে। এখানে অনেকেই অবদান আছে। যারা রক্ত, শ্রম, সময়, অর্থ আর দু’কলম লিখে এ আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, তাদের সবারই অবদান আছে। তাই নিজেদের ভিতর কোন ভেদাভেদ রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন সম্ভবনাকে কাজে লাগাতে হবে।’
তিনি এসময় আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু ও অবাদ নির্বাচন আয়োজনের দিকে আগাতে অন্তবর্তীকালিন সরকারকে অনুরোধ করেন। জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহবায়ক শাহ্ মো. এশরারুল হক নিলু।
এসময় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, সদস্য শফিকুল হাসান রতন, শাহ মো. বিল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম শহীদ। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
T.A.S / T.A.S
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু