মোহনগঞ্জ জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪
নেত্রকোনার মোহনগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। আজ রোববার মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার দুপুরে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের হিম্মতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,উপজেলার হিম্মতপুর গ্রামের সুলতু মিয়া, হাবিবুর রহমান, মজিবুর রহমান ও মজিবর মিয়া। তারা সবাই একই পরিবারের সদস্য।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,জমিজমা নিয়ে উপজেলার হিম্মতপুর গ্রামের আনসারুল ইসলাম ও হাবিবুর মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধে আনসারুলের পক্ষ নেয় স্থানীয় যুবদল নেতা রিপন মিয়া।
শনিবার দুপুরে হাবিবুর ও তার পরিবারের লোকজন জমি কাজ করছিল। এ সময় আনসারুল ও রিপনের লোকজন হাবিবুরদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় হাবিবুর রহমানসহ তার পরিবারের ৪ জন জখম হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলার শিকার হাবিবুর রহমান বলেন, আনসারুলদের পক্ষ নিয়ে ইউনিয়ন যুবদল নেতা রিপন আমাদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমি দখলের জন্য আমাদের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আমাদের জখম করে। চিকিৎসা শেষে এসে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আনসারুলকে ফোনে পাওয়া যায়নি। তবে যুবদল নেতা রিপন মিয়া জানান,ঘটনার দিন আমি বাইরে ছিলাম। শুনেছি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় আমি জড়িত নই।
মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
T.A.S / T.A.S
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা