ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নবীনগরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২৪ বিকাল ৫:৫৭

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অস্ত্রসহ মকবুল হোসেন (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন-উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের ধরাভাঙ্গা পশ্চিম পাড়া বেরাইল্যা বাড়ীর মৃত: ফজলু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে ধরাভাঙ্গা পশ্চিম পাড়া মকবুল হোসেন এর বসত বাড়িতে এসআই মোঃ আব্দুল মোনাফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন৷ অভিযান কালে ১ টি দেশীয় তৈরি এলএমজি, ৮ টি কার্তুজ, ১ টি রামদা, ৩ টি চাপাতি, ২ টি ছুরি, ১ টি রেত উদ্ধার করা হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়৷ আসামীর বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

T.A.S / T.A.S

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার