কুড়িগ্রামে দুটি প্রকল্পের সমাপ্তি করণ কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামে ইন্ট্রিগ্রেটেড রিক্স ম্যানেজমেন্ট ও ডিজাস্টার রিক্স রিডাকশন প্রকল্পের সমাপ্তী করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত শেয়ারিং কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, ডবউ এফ পি’র হেড অফ ফিল্ড অফিসার (রংপুর) বিথীকা বিশ্বাস , বেসরকারি সংস্থা এনডিপি’র ডেপুটি ডিরেক্টর কাজী মাসুদুজ্জামান, আর ডি আর এস বাংলাদেশ’র ডি আর আর প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর তপন কুমার সাহা, এন ডি পি আই আর এম প্রকল্পের মাঠ সমন্বয় কারী কামরুল আহসান, চিলমারী রানীগঞ্জ ইউনিয়নের উপকার ভোগী শাহিনুর বেগম, সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সেলিনা বেগম প্রমুখ।
ডবিউ এফ পি’র আর্থিক সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা এনডিপি (ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) ও আর ডি আর এস বাংলাদেশ’র বাস্তবায়নে কুড়িগ্রাম জেলার নাগেশ^রী, সদর, উলিপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চল বেষ্ঠিত এলাকায় ক্লাস্টার ভিত্তিক বাড়ী ঘর ও সড়ক বন্যা সীমার উপরে উঁচু করণের কার্যক্রম বাস্তবায়ন করে। চলতি ডিসেম্বর মাসে প্রকল্প দুটির কার্যক্রম শেষ হয়ে যাবে। বিগত দিনের কার্যক্রম সমূহের ইতিবাচক দিক নিয়ে সংগঠন দুটির যৌথ উদ্যোগে সমাপ্তী করণ শেয়ারিং কর্মশালার আয়োজন করা হয়।
T.A.S / T.A.S
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন