সীতাকুণ্ডে ৩ ঘন্টায় তিন সড়ক দূর্ঘটনা, নিহত ৩
সীতাকুণ্ডে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে তিনটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে মাত্র পনের কিলোমিটার দূরত্বের মধ্যে পৃথক এসকল দূর্ঘটনায় তিন ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ৭ জন। আহতদেরকে মূমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার বগুলা বাজারে বিকাল চারটার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. তাইজুদ্দিন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভোলা জেলার ভোলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামের মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে।
এর আগে বেলা তিনটার দিকে শীতলপুর এলাকায় অপর এক ঘটনায় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সা উল্টে চার জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মোমেন বলেন, শীতলপুর এলাকায় সিএনজি অটোরিক্সা দূর্ঘটনায় ৪ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। একই এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হন।
অপরদিকে সন্ধ্যা সাড়ে ৫ টায় উপজেলার এসকেএম জুট মিল গেট এলাকায় ধান মাড়াই মেশিনকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই শ্রমিক নিহত হয়। নিহতরা হলেন- নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মোহাম্মদ খোকন (৩০) ও নেত্রকোনা সদর উপজেলার মোহাম্মদ রানা (৩৫)। এই ঘটনায় আরও তিন জন শ্রমিক আহত হন। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
T.A.S / T.A.S
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : স্থানীয় সরকার মন্ত্রী
সাতক্ষীরায় গ্রাম পুলিশের অভিনব কায়দায় প্রবাসীর টাকা আত্মসাৎতের অভিযোগ
রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন
কাশিমপুর কারাগারে স্ত্রীর সাথে দেখা করতে এসে ইয়াবাসহ আটক ১
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন
ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত
লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে
চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম
পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা
নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও
পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন