পঞ্চগড়ে জেলা প্রশাসকের আদেশ জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ
পঞ্চগড়ে জেলা প্রশাসকের আদেশ জালিয়াতি,দলিলে কম মূল্য সম্পাদনসহ বিক্রেতাকে ভয়ভীতি দেখিয়ে জমি ক্রয়ের অভিযোগ উঠেছে করতোয়া সোলার লিমিটেড এর বিরুদ্ধে।এতে রাজস্ব হারিয়েছে সরকার,ক্ষতিগ্রস্থ জমি
বিক্রেতা নষ্ট হচ্ছে আবাদি জমি। বিক্রেতা তার ক্ষতিপূরণ ও কোম্পানির বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
জানা যায়,চলতি বছরের ১১ জুলাই করতোয়া সোলার লিমিটেড।তেঁতুলিয়া উপজেলার ময়নাগুড়ি এলাকার শেখগছ মৌজায় ৪৫ বিঘা জমি রেজিস্ট্রি সম্পাদন করে, তেঁতুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে।দলিল নং-১২৫৩। জমি
দাতা পঞ্চগড় সদরের কামাত পাড়া এলাকার মৃত শহিদুর রহমানের ছেলে আনোয়ার হোসেন সাজু,দাতার পক্ষে আমমোক্তার তার ভাই মনোয়ার হোসেন দিপু।গ্রহিতা করতোয়া সোলার লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তাসিকুল ইসলাম, ১৭ ধানমন্ডি, রোড-২, ঢাকা-১২০৫।
নিয়ম অনুযায়ী কোন কোম্পানি জমি ক্রয় করতে চাইলে ওই এলাকার জেলা প্রশাসকের অনুমতির আদেশ বাধ্যতামূলক।এ প্রতিবেদকের অনুসন্ধানে করতোয়া সোলার লিমিটেড সম্প্রতি কোন অনুমতিপত্র না নিয়ে,পূর্বের ২৬ জানুয়ারি ২০২১ সালে নেওয়া অনুমতিপত্র রাজস্ব শাখা স্বারক নং- ৪১৪। জালিয়াতি করে ২৬ জানুয়ারি ২০২৪ সালের অনুমতি দেখিয়ে দলিল লেখক আনিছুর রহমান ও রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি জুলেখা বেগমের সহযোগিতায় মোটা অংকের অর্থের বিনিময়ে জমি রেজিস্ট্রির কাজ সম্পাদন করে।
২০২১ সালে কয়েকটি শর্ত দিয়ে স্বাক্ষরিত জেলা প্রশাসক জহুরুল ইসলাম জমি ক্রয়ের অনুমতির আদেশ দেয়।সেখানে এক বছরের মধ্যে জমি ক্রয় সম্পাদন করতে বলা হয়েছে।এছাড়াও অকৃষি জমি কেনার কথা বলা হলেও দুই ফসলি জমি ক্রয় করেছে করতোয়া সোলার লিমিটেড।
জমি দাতা ভুক্তভোগী মনোয়ার হোসেন দিপু বলেন, চার কোটি ষাট লক্ষ টাকা জমির মূল্য নির্ধারনের পর, দুইকোটি টাকা দিয়েই করতোয়া সোলার লিমিটেড এর সুজা মিয়া, তৎকালীন সরকারের দাপট আর কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা বাহীনির লোকজন আসে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে জমি রেজিস্ট্রি করে নেয়।বিষয়টি থানায় অভিযোগও করা হয়েছিল।যদিও দলিলে মূল্য দেখানো হয়েছে এক কোটি ১৪ লক্ষ টাকা।
করতোয়া সোলার লিমিটেড এর এডমিন সুজা মিয়া,ভয়ভীতি দেখানোর বিষয়টি অস্বীকার করে বলেন,জমি ক্রয়ের অনুমতিপত্রটি আগের আমরা জমা দিয়েছি কিন্তু কে কি করেছে সেটা জানিনা।আর জমি কম দেওয়ার কারনে টাকাও কম দেওয়া হয়েছে দাতাকে।
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার রাশেদুজ্জামান বলেন কর্মস্থলে নতুন যোগদান করেছি, বিষয়গুলো জানা নাই।তবে খোঁজখবর নেওয়া হবে।
জেলা প্রশাসক মো:সাবেত আলী বলেন, কাগজগুলো পৌঁছে দেন, আমরা যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied