ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় পৃথক স্থানে পাওয়া গেল দু’টি হিমালয়ান গৃধিনী শকুন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ৩:৩৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের হরিপুর ও সদর উপজেলার বানিয়ারজান এলাকা থেকে বিরল প্রজাতির দুটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফুলছড়ি উপজেলার হরিপুর দুর্গা মন্দিরের পাশে শকুনটি হঠাৎ আকাশ থেকে পড়ে। স্থানীয় রেজ্জাক আলী ও কয়েকজন মিলে আহত শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আকাশে উড়ানোর চেষ্টা করেন। কিন্তু শকুনটি এক কিলোমিটার দূরে দাঁড়িয়ারপাতার এলাকায় গাছে আটকা পড়ে। পরে স্থানীয়রা এটি উদ্ধার করে শান্তিরমোড় এলাকায় নিয়ে আসেন এবং ৯৯৯ নম্বরে ফোন করে প্রশাসনকে অবহিত করেন।

রাত সাড়ে ১০টার দিকে বন বিভাগের সহায়তায় শকুনটি উদ্ধার করা হয়। পরদিন সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বানিয়ারজান এলাকা থেকে আরেকটি শকুন উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দলের সদস্য মোশারফ হোসেন জানান, উদ্ধার হওয়া শকুন দুটি হিমালয়ান গৃধিনী প্রজাতির। এদের উচ্চতা প্রায় তিন ফুট, পাখার দৈর্ঘ্য সাত ফুট এবং ওজন ১০ কেজি। পাখির গাঢ় বাদামি রঙ, পাখার নিচে ফ্যাকাশে ধূসর ডোরা রয়েছে।

হিমালয়ান গৃধিনী শকুন বিশ্বের বৃহত্তম প্রজাতির শকুন। এর বৈজ্ঞানিক নাম Gyps himalayensis। এই শকুনের ডানার বিস্তার ৮.৫ থেকে ১০ ফুট পর্যন্ত হতে পারে। এটি বিশ্বের বিপদমুক্ত পাখি হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে মহাবিপন্ন। সাধারণত হিমালয়ের দেশগুলোতে এই শকুন পাওয়া যায়।

গাইবান্ধা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম শরিফুল ইসলাম মন্ডল জানান, শকুন দুটি বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে। আজ (৩০ ডিসেম্বর) দিনাজপুরের বীরগঞ্জ সিংড়া শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে শকুনগুলো হস্তান্তর করা হবে।

স্থানীয়দের দ্রুত পদক্ষেপ এবং বন বিভাগের উদ্যোগে শকুন দুটি নিরাপদে থাকায় প্রশংসা করা হচ্ছে। পরিবেশবিদদের মতে, এই শকুনগুলো জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ এবং এ ধরনের উদ্ধার কার্যক্রম পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

T.A.S / T.A.S

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪