ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জমি ও গোডাউন দখলের অভিযোগে গাইবান্ধায় দুই যুবদল নেতা বহিষ্কার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ৩:৩৬

জমি ও গোডাউন দখলের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মমিন এবং যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী। এর আগে রবিবার রাতে সভাপতি রাগীব হাসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূট্টোর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল বহন করবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী বলেন, "দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দলকে সুশৃঙ্খল রাখতে আমরা এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।"

এই বহিষ্কারাদেশে জেলা যুবদল তাদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করেছে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪