ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্র সংস্কারে বিশ্বনবীর নীতি-কৌশল অনুসরণের দাবি


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ৩:৪২

রাষ্ট্র সংস্কারে বিশ্বনবীর নীতি-কৌশল অনুসরণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ইসলামী চিন্তাবিদদের সমন্বয়ে  শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দাবি জানানো হয়। আজ সোমবার নেত্রকোনায় 'রাষ্ট্র সংস্কারে রাসূল (সা.) এর নীতি ও কৌশল' শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব দাবি জানান। জেলা প্রেসক্লাব হলরুলে নেত্রকোনা ইসলামী সমাজকল্যাণ পরিষদ এই সেমিনার আয়োজন করে।

সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এ সেমিনারের সভাপতিত্ব করেন। এতে প্রবন্ধ পাঠ করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মো. আবদুল করিম। এতে মূখ্য আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ ইকবাল হোছাইন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা এন. আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন। এছাড়া জামায়াত ইসলামীর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। 

সেমিনারে বক্তারা বলেন,রাসূল (সা.) ছিলেন আদর্শের সর্বোচ্চ মূর্ত প্রতীক। তাঁর জীবন ছিল মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ ও অনুপ্রেরণামূলক শিক্ষার উৎস‌। পৃথিবীতে আগত সকল নবী ও মহামানবদের মধ্যে রাসূলুল্লাহ (সা.)এর জীবন ছিল নিখুঁত ও পরিপূর্ণ। তাঁর প্রতিটি কাজ, কথা ও ঘটনার মধ্যে যেন একটি আলোকিত দিশারী ছিল, যা মানব সমাজের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে উঠেছে। শুধু মক্কা ও মদিনা নয়; বরং পুরো আরব বিশ্বকে তিনি আমূল সংস্কার করেছেন। তিনি ছিলেন সফল আদর্শ ব্যবসায়ী, দূরদর্শী সংস্কারক, বীর মুক্তিযোদ্ধা, নিপুণ সেনা-নায়ক, নিরপেক্ষ বিচারক, মহান রাজনীতিক ও অপরাপর মহৎ গুণের অধিকারী। বিশ্ব ইতিহাসের এক অনন্যাধারণ কীর্তিমান মহামানব।

বক্তারা আরো বলেন, আমাদের রাষ্ট্র সংস্কারে ক্ষেত্রে  রাসূল (সা.) এর নীতি ও কৌশল অনুসরণ করতে হবে। তাহলে এটি সবার জন্য কল্যাণের হবে। সেইসাথে ইসলামী চিন্তাবিদদের সমন্বয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দাবি জানান তারা।

T.A.S / T.A.S

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের