চন্দনাইশে স্বজনপ্রীতি করে মাদ্রাসার সুপার নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন
চট্টগ্রাম চন্দনাইশে পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারপদে স্বজনপ্রীতি করে অবৈধভাবে নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত ৩০ই ডিসেম্বর (সোমবার) সকালে পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সামনে পাঠানদন্ডী পূর্ব পাঠানদন্ডীর এলাকাবাসি ও মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন কামাল উদ্দিন,হেলাল মেম্বার, শাহাব মিয়া মেম্বার,অভিভাবক সদস্য ডাঃ ফজল করিম, নুরুল ইসলাম,সাবেক অভিবাভক সদস্য সোলাইমান,মোহাম্মদ জয়নাল,সিহাব সাকিব প্রমুখ। এসময় উপস্থিত বক্তারা বলেন,নিয়োগ বোর্ডের যোগসাজশে নাম মাত্র পরীক্ষা নিয়ে সুপার হিসাবে নিয়োগ দেওয়া হয়। সভাপতির পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে নামমাত্র এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বনামধন্য এই মাদ্রাসায় বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেওয়ায় অভিভাবক মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলেন, অবিলম্বে এই সুপারের নিয়োগ বাতিলপূর্বক নুতন সুপার নিয়োগের দাবি জানান তারা। অন্যথায় তাদের ছেলে সন্তানদের অত্র মাদ্রাসা থেকে নিয়ে গিয়ে অন্যত্র ভর্তি করাবেন বলে জানান তারা।
তাই এই অবৈধ নিয়োগ বাতিল করে নীতিমালার আলোকে অধ্যক্ষ নিয়োগ করে এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার স্বার্থে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ কমরউদ্দিন সবুর বলেন, এ নিয়োগ সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে এবং স্বচ্ছতার সাথে পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়েছে। এখানে কারও কোন ব্যক্তিগত হস্তক্ষেপ নেই।
T.A.S / T.A.S
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী