শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত
ডিজাইন ও সাংস্কৃতিক বিশেষায়ীত সৃজনশীল বিশ্ববিদ্যালয়- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র শিক্ষার্থীরা প্রতিবারের ন্যায় এবারও শীত মৌসুমে এক বর্ণাঢ্য পিঠা উৎসবের আয়োজন করেন। আজ ৩০ ডিসেম্বর ২০২৪ কাক ডাকা ভোর থেকে প্রায় সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের নিপুন হাতে ঐতিহ্যবাহী শীতকালিন পিঠা তৈরি ও স্টলে তার পসরা সাজিয়ে প্রস্তুত।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে সকাল ১০.৩০ টায় এই পিঠা উৎসব-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। এসময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলম, কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও শান্ত-মারিয়াম হোংহে কনফুশিয়াস ক্লাসরুমের চিনা পরিচালক জাংশি ফ্লিপসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা পিঠালয়, পিঠাবিলাস ও শশুর বাড়ীসহ প্রভৃতি নামকরণে ৫১টি রঙ্গিন স্টলে বাংলার ঐতিহ্যবাহী ভাপা, চিতই, পাটিসাপটা, রসমালাই ও পাকোয়ানসহ বিভিন্ন সিরা পিঠার পসরা নিয়ে শুরু করেন বাঙ্গালী সংস্কৃতির প্রাণের এই মুখরোচক পিঠা উৎসব। দিনব্যাপি আয়োজিত এই উৎসবের পিঠা চেখে এর স্বাদ, নান্দনিক পরিবেশন ও কালারফুল স্টলের ভূয়োসি প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ। তাঁরা পিঠা ক্রয় করে এজাতীয় আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখার ব্যপারে গুরুত্বারোপ করেন।
বিভিন্ন দামে পিঠা বিক্রয় ও খাইদাই এর মধ্যদিয়ে সারাদিনব্যাপি চলবে নান্দনিক এই আয়োজন। মাঠের চতুর্দিকে স্টল, মাঝখানে নাগোর দোলার সংযোজন ও সঙ্গীতের আবহে উৎসব আরো বৈচিত্রতা পেয়েছে।
T.A.S / T.A.S
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়