ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ত্রিপল মার্ডার: দুই হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান সুমন, গ্রেফতার দুই


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ৪:৫২

আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে ত্রিপল মার্ডারের ঘটনায় মাদারীপুরের কালকিনি থানায় পৃথক ২টি হত্যা মামলা দায়ের করেছে নিহত পরিববার। দুই মামলায়ই প্রধান আসামী করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে। এঘটনায় দুই আসামীকে গ্রফতার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মামলার বিয়য়ে গণমাধ্যমে কথা বলেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

মামলা দুটো দায়ের করেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের পিতা মতিউর রহমান ও নিহত সিরাজ চৌকিদারের পিত রশিদ চৌকিদার। দুই মামলায় আসামী করা হয়েছে ৯৯ জনকে। অজ্ঞাত আছে আরো দেড় শতাধিক। সোমবার রাতে কালকিনি থানায় মামলা দুটো দায়ের করা হয়।

পুলিশ ও স্থানীরা জানান, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে মাদারীপুরের বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগি সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। দীর্ঘ দিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও মেম্বার আক্তার শিকদারের সাথে দ্ব›েদ্বর কারণেই এই তিন জন খুন হয়েছে বলে নিহতের পরিবারের দাবী। এঘটনার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রাখা আছে। বাজার-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন।

এব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পৃথক দুটো হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। মামলায় প্রধান আসামী ইউপি চেয়ারম্যান সুমন ও দ্বিতীয় আসামী তার ছোট ভাই মশিউর রহমান রাজন। এদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। অন্য আসামীদের মধ্যে সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন মতুকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় নিরাপত্তার জন্যে পুলিশ মোতায়ন আছে। এজাহারে চেয়ারম্যান সুমনের নেতৃত্বেই দুটো খুন হয়েছে বলে দাবী করা হয়েছে।

T.A.S / T.A.S

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?